সাতক্ষীরায় সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরায় নিবাসীদের সার্বিক মান উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১ জুন) সকালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরাস্থ সরকারি শিশু পরিবার বালক মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ ও সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক আয়েশা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাস,জেলা শিক্ষা অফিসার মো.আবুল খায়ের,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,সাবেক অধ্যক্ষ লিয়াকত পারভেজ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি হারুন বিন হানিফ,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার,ধর্মীয় শিক্ষক হাফেজ মো.ইউনুস আলী প্রমুখ।
সাতক্ষীরা সরকারি শিশু পরিবার বালক এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে নিবাসীদের মধ্যে বক্তব্য দেন,সুমন ইসলাম।