সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার  করছে সাতক্ষীরা-৩(কালিগঞ্জ-আশাশুনি) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দিন ।
রোববার (১৬ নভেম্বর)সকাল থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজারে এই গণসংযোগ ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্মেলিত ধানের শীষ প্রতিকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন আশাশুনি উপজেলার সব চেয়ে বড় বানিজ্যিক এলাকা বড়দল বাজারে গণসংযোগকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানদার, বিভিন্ন বাসাবাড়িসহ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
কুশল বিনিময়কালে কাজী আলাউদ্দিন এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।তিনি রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণ, জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা করা, সুপেয় পানি, মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে জনসাধারণের সাথে কথা বলেন।
নির্বাচনী গণসংযোগকালে সাতক্ষীরা-৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলার বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজারুল ইসলাম মন্টু,সদস্য সচিব সম্পাদক আরিফুল ইসলাম বকুল,
সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, সাবেক যুগ্ম আহ্বায়কর হমান ঢালী, আশাশুনি উপজেলা জাসাসের সদস্য সচিব সিরাজুল ইসলাম ছোট্ট,কুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিঃ যুগ্ন আহ্বায়ক ইউপি সদস্য লাল্টু,
সাবেক যুগ্ম আবু হুরায়রা, ৯ওয়ার্ড বিএনপি’র সভাপতি ভবতোষ মন্ডল, ৪নংওয়ার্ড সভাপতি মতিয়ার রহমান, সাংগঠনিক প্রবীর সুনীল,২নং ওয়ার্ড বিএনপির নেতা জুলফিকার আলি ভুট্টো, ৫নং বিএনপির সভাপতি সুনিল মন্ডল, সাধারণ সম্পাদক ডাক্তার আরিফিন রহমান, ৫নং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার,মো. শহীদ গাজী সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বদরুল ফকির,১নং সভাপতি আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা,আব্দুর মজিদ মোল্লা,উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হাসান মোল্লা,যুগ্ন আহবায়ক সাইফুল মোল্লা,খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান।বড়দল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বিশ্বাস প্রমুখ।