সাতক্ষীরার তালায় নাতনীকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার

সাতক্ষীরার তালায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু আদালতের মাধ্যমে আটক ধর্ষক প্রতিবেশী নানা সামাদ গাজীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার(১ সেপ্টেম্বর)রাতে সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।আটককৃত ধর্ষক নানা তালার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর ছেলে।ধর্ষিতা কিশোরী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাতক্ষীরার তালা থানার পুলিশ ও মামলার এজাহার জানা যায় , চলতি বছরের গত ১৫ ফেব্রুয়ারি সকালে নানা সামাদ গাজী প্রতিবেশী কিশোরী নাতনীকে একা পেয়ে তার বাড়িতে যান। পান খাওয়ার কথা বলে তিনি কিশোরীর শোবার ঘরে প্রবেশ করেন।এক পর্যায়ে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে আসামি বিভিন্ন সময়ে একাধিকবার ঐ কিশোরীকে জের পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। উক্ত ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় সোমবার (১ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করে।মামলা নং-০৩।মামলায় পুলিশ সোমবার রাতেই তাকে গ্রেফতার করে।

সাতক্ষীরার তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, সোমবার রাতে অভিযুক্ত সামাদ গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।