সাতক্ষীরার শ্যামনগরে ১২টি পাসহ ৪৫ কেজি হরিণের মাংস জব্দ 

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন থেকে শিকারকৃত ১২টি পাসহ ৪৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শক্রবার মধ্যরাতে পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশনের পার্শেখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকারকৃত ৪৫ কেজি হরিণের মাংস ও ১২ টি পা জব্দ করে কোস্ট গার্ড।এসময় হরিণ শিকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন,বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।