সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপা দুদকে দাখিলকৃত বেনামী অভিযোগ থেকে অব্যাহতি

দুর্নীতি দমন কমিশন (দুদক) দীর্ঘ দিন অনুসন্ধানের পর সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে দুদক এর দাখিলকৃত সমস্ত বেনামী অভিযোগের বিষয় অনুসন্ধান করে অভিযোগ এর কোনো সত্যতা পায়নি, সেইহেতু সমস্ত অভিযোগ থেকে জান্নাতুল ফেরদৌসসী রুপা কে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন।

তার বিরুদ্ধে জ্ঞাত ও আয় বহির্ভূত সম্পদ বিষয়ে বেনামী অভিযোগ দায়ের করে একটি স্বার্থান্বেষী মহল।দুদক এর অনুসন্ধানে প্রমাণিত হয় যে জান্নাতুল ফেরদৌসী (রুপা) কোন প্রকার অনিয়ম বা দুর্নীতি সাথে জড়িত নাই। ফলে অনুসন্ধান কার্যক্রম পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। দুদকের পরিচালক (বিশেষ অনু, ও তদন্ত-২) ড. খাঁন মোঃ মীজানুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে ১২ আগস্ট ২০২৫ তারিখে বিষয়টি নিশ্চিত করে ।