সিরাজগঞ্জে রায়গঞ্জে এবার মাছে রং মিশিয়ে বিক্রি

শহর পেরিয়ে এবার গ্রামের হাটবাজার গুলোতেও মাছে রং মিশিয়ে বিক্রি করতে দেখাগেছে। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ধর্মদাসগাতি বাজারে বিদেশি নি¤œমানের মাছের গায়ে কেমিক্যাল মিশিয়ে রুপান্তর করা হচ্ছে দেশি মাছে। বিশেষ করে দেশি মাগুর ও শিং মাছে এর ব্যবহার বেড়েছে।
এ ঘটনায় স্থানীয় বাজারে ক্রেতাদের মধ্যে ভীতি তৈরী হয়েছে। বেড়েছে স্বাস্থ্য ঝুকি। দেশি মাছের চাহিদা বেশি থাকায় এ সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
এ ব্যাপারে মংস সম্প্রসার অফিসার রেজাউল ইসলাম বলেন-মাছে রং মেশানো আইনত অপরাধ। বাজার মনিটরিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।