স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অপরাধ করলেই বহিস্কার-কেন্দ্রীয় সভাপতি এস এম জিলিনী

সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলিনী বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অপরাধ করলেই তাকে দল থেকে কােন কারণ ছাড়াই বহিস্কার হবে বলে হুশিয়ারি দিয়েছেন। এছাড়া আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হলে তারেক রহমানের নির্দেশনায় চলতে হবে।জাতি কখনো ভুল পথে পরিচালিত হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য সহজ হবে না। তাই আমাদেরকে সকল ধরনের অপরাধ থেকে বিরত থেকে দলকে শক্তিশালী করার কাজে নিয়োজিত থাকতে হবে বলে নির্দেশ দেন।
রবিবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  জেলা ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলিনী এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড.কামরুজ্জামান ভুট্টো’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সরদার নুরুজ্জামান, নেছারুদ্দীন শফিক,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সকল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।