দৃষ্টি প্রতিদিন

বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা হঠাৎ করে আজ অর্থাৎ ভালোবাসা দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন। পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ে সম্পন্ন হয়। 

কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজী সম্মান বিভাগের শেষ বর্ষেও ছাত্রী। বিয়েটা দু-পরিবারের সমঝোতায় হলেও তাদের দু’জনার সমঝোতা তৈরি হয়েছিলো বছর তিনেক আগে ফেসবুকে। সেখানেই আলাপচারিতা, একজন আরেকজনকে ভালোবাসা। অতঃপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন যদি বিবাহ করি সেটা যেন ভালোবাসা দিবসের দিনই হয়। সে মোতাবেকই ১৪ ফেব্রুয়ারি দুপুরে এ বিবাহ সম্পন্ন হয়। 

নববধু সম্পর্কে জানতে চাইলে দীপু হাজরা বলেন, 'আমাদের বোঝাপড়া ভালো। ও বেশ কেয়ারীং। আর শেষ কথা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে তাহলে সে সম্পর্ক বেশী দূর এগোয় না। আশা করি আমাদের নতুন ও বাকী দিন গুলো ভালোই কাটবে। তবে একটু মন খারাপ কারন বর্তমান সময় বিবেচনা ও এই দিনটিকে লক্ষ করে বিয়েটা করায় বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব হলো না।' 

তবে সময় সুযোগে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দীপু হাজরার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা হঠাৎ করে আজ অর্থাৎ ভালোবাসা দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন। পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ে সম্পন্ন হয়। 

কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজী সম্মান বিভাগের শেষ বর্ষেও ছাত্রী। বিয়েটা দু-পরিবারের সমঝোতায় হলেও তাদের দু’জনার সমঝোতা তৈরি হয়েছিলো বছর তিনেক আগে ফেসবুকে। সেখানেই আলাপচারিতা, একজন আরেকজনকে ভালোবাসা। অতঃপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন যদি বিবাহ করি সেটা যেন ভালোবাসা দিবসের দিনই হয়। সে মোতাবেকই ১৪ ফেব্রুয়ারি দুপুরে এ বিবাহ সম্পন্ন হয়। 

নববধু সম্পর্কে জানতে চাইলে দীপু হাজরা বলেন, 'আমাদের বোঝাপড়া ভালো। ও বেশ কেয়ারীং। আর শেষ কথা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে তাহলে সে সম্পর্ক বেশী দূর এগোয় না। আশা করি আমাদের নতুন ও বাকী দিন গুলো ভালোই কাটবে। তবে একটু মন খারাপ কারন বর্তমান সময় বিবেচনা ও এই দিনটিকে লক্ষ করে বিয়েটা করায় বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব হলো না।' 

তবে সময় সুযোগে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দীপু হাজরার।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত