ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানো হবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এদিন বিকালে মন্ত্রিসভার শপথও অনুষ্ঠিত হবে। দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও একই তথ্য জানা যায়।
মঙ্গলবার সকালের শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর বিকালের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে এদিন ভোট নেওয়া হয়। নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। বাকি আটটি আসনে জয় পেয়েছে অন্যান্য প্রার্থীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বধীন জোট। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ইতোমধ্যে দলটির শীর্ষ পর্যায়ে এ বিষয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। ফলে বেসরকারি ফলাফল অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বধীন জোট।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন