হার্ট ও কিডনি জটিলতায় আক্রান্ত গাইবান্ধার অসহায় কৃষক মোজাম্মেল হোসেনের জীবনে এলো নতুন আশার বার্তা। তাঁর চিকিৎসা ব্যয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাঁর নির্দেশনায় “আমরা বিএনপি পরিবার” উদ্যোগ নিয়ে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেয় অসহায় পরিবারটির কাছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে মোজাম্মেল হোসেনের বাড়িতে যান সংগঠনের প্রতিনিধি দল। বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে তারা অসুস্থ কৃষকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় “আমরা বিএনপি পরিবার”-এর পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ মোজাম্মেলের স্ত্রী রানী বেগমের হাতে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা তুলে দেন৷
সহায়তা প্রদানকালে কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মোজাম্মেল হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর দৃষ্টিগোচর হয়। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশেই দ্রুত “আমরা বিএনপি পরিবার” ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ায়।
জানা যায়, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছেন মোজাম্মেল হোসেন। ইতোমধ্যে তাঁর একমাত্র উপার্জনক্ষম ছেলে আরিফ এক বছর আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফলে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।
আর্থিক সহায়তা পেয়ে কান্নাজড়িত কণ্ঠে মোজাম্মেলের স্ত্রী রানী বেগম বলেন, “আমাদের বিশ্বাসই হচ্ছিল না যে তারেক রহমান আমার স্বামীর চিকিৎসার জন্য সাহায্য পাঠিয়েছেন। আমরা কখনও ভাবিনি তিনি আমাদের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস এবং বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাদিউল হক জিকো।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন