বগুড়া জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়।
পোস্টে লেখা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।
ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রাসেল শেখ সহ নাম আরো অনেক ব্যক্তি লিখেছেন, ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবেই।
আজিজার রহমান তাজ সহ আরেক অনেক ব্যক্তি লিখেছেন, জয় বাংলা।
এ বিষয়ে জানতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, আমি ঢাকায়। এ বিষয়ে কিছু জানি না। যেহেতু জানি না, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথম বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে ঘটনা ঘটে। একই বছরের ৫ আগস্ট কার্যালয়টিতে আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেয়া হয়। তবে, আ.লীগ কার্যালয়ের নিচে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি অক্ষত অবস্থায় রয়েছে।

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন