দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় প্রতিমন্ত্রী পাচ্ছেন মীর শাহ আলম

দীর্ঘকালীন আক্ষেপ ঘুচিয়ে প্রতিমন্ত্রী পেতে যাচ্ছেন বগুড়াবাসী। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বগুড়া-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ (মঙ্গলবার) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং তাঁর নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনী ফলাফলে বগুড়া সদরে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর বগুড়াবাসী আর মন্ত্রীত্বের স্বাদ পাননি। এটা নিয়ে সবারই আক্ষেপ ছিল। সেই আক্ষেপ থেকে বগুড়াবাসী মুক্তি পেল বলে জানান বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বগুড়ায় প্রতিমন্ত্রী পাচ্ছেন মীর শাহ আলম

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘকালীন আক্ষেপ ঘুচিয়ে প্রতিমন্ত্রী পেতে যাচ্ছেন বগুড়াবাসী। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, বগুড়া-২ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ (মঙ্গলবার) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং তাঁর নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের নির্বাচনী ফলাফলে বগুড়া সদরে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এরপর বগুড়াবাসী আর মন্ত্রীত্বের স্বাদ পাননি। এটা নিয়ে সবারই আক্ষেপ ছিল। সেই আক্ষেপ থেকে বগুড়াবাসী মুক্তি পেল বলে জানান বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত