দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শপথ নিলেন নতুন মন্ত্রীসভার সদস্যরা

শপথ নিলেন নতুন মন্ত্রীসভার সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া নতুন মন্ত্রীসভার সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ করেছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে একাদশ মন্ত্রীপরিষদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ নবনির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা অংশ নেন।

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া ২৫ মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আওয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরি, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, আমিন উর রশিদ, আফরোজা খানম, আসাদুল হাবীব দুলু, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

এছাড়ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন, এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফারহাদ হোসেন আজাদ, আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাজীব আহসান, মো, আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমীন, ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসন, এম এ মুহিত, আহম্মদ হোসেন মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৩ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রীপরিষদ গঠন করেছে বিএনপি।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

শপথ নিলেন নতুন মন্ত্রীসভার সদস্যরা

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত