দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের নতুন সরকারকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের অভিনন্দন ও জাতীয়করণের দাবি

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হল রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, বুধবার সকাল ১১ ঘটিকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এই সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ নতুন মন্ত্রিসভা ও জাতীয় সংসদের সকল সদস্যকে লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।

সভার মূল আলোচনা..

কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যজোটের মহাসচিব মোঃ শামছুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তাজুল ইসলাম ফরাজী। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিজয়কে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অভিহিত করেন এবং একটি শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তাদের দাবি ও ক্ষোভ...

আলোচনা সভায় জোটের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জিহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন:

"শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া আলিয়া মাদ্রাসার প্রাথমিক স্তর অর্থাৎ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘ ৪২ বছর যাবত চরম অবহেলিত। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই মাদ্রাসাগুলোর এমপিওভুক্তি বা জাতীয়করণের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি শিক্ষকদের জীবন ধারণের জন্য নূন্যতম বেতন-ভাতার ব্যবস্থাও করা হয়নি।"

নতুন সরকারের প্রতি আহ্বান...

বক্তাগণ নবনির্বাচিত শিক্ষাবান্ধব সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের সকল কার্যক্রম যেন অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হয়। হাজার হাজার শিক্ষকের মানবেতর জীবনের অবসান ঘটিয়ে শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত নেতৃবৃন্দ:

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ বশির উল্লাহ আতাহারী। এছাড়াও বক্তব্য রাখেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ শামছুল আলম, সদস্য সচিব মাওঃ আল আমিন, মাওঃ নুরুল আমিন, মোঃ খোরশেদ আলম, মোঃ জাকির হোসেন, মোঃ নুরুন নবী আলী, মাওঃ মোঃ ইউসুফ শরীফ, মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ আব্দুস সালাম, মোঃ নাজমুল হুদা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাইহানুল ইসলাম (বগুড়া), আলী আহমেদ, মোঃ ইউনুছ এবং মোসাঃ কাজল রেখা প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

তারেক রহমানের নতুন সরকারকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের অভিনন্দন ও জাতীয়করণের দাবি

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত