পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া-২ (শিবগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
এক বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে সবাইকে হিংসা-বিদ্বেষ পরিহার করে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং ভোক্তাবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি তার নির্বাচনী এলাকার জনগণের কাছে দোয়া কামনা করেন, যাতে তিনি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।
এছাড়াও তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন