চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯টায় নাচোল মধ্য বাজারস্থ নির্বাচনী অফিসে উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নাচোল পৌর শাখা জামায়াতের আমীর মনিরুল ইসলাম এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইয়াকুব আলী।
অন্যদিকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে রাতে নাচোল সরকারি কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকাল সাড়ে ৯ টায় নাচোল বাসস্ট্যান্ডে দলীয় অফিসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন