দৃষ্টি প্রতিদিন

৬ সিটিতে কেন রাজনৈতিক প্রশাসক নিয়োগ, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম

সম্প্রতি দেশের ৬টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করেছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা  মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নেবেন বলেও জানান নতুন প্রশাসকরা। 

তারা জানান, রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে তাদের।

আজ মঙ্গলবার দুপুর ২টায় সিটি করপোরেশনের ছয় নতুন প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

৬ সিটিতে কেন রাজনৈতিক প্রশাসক নিয়োগ, ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহ আলম

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্প্রতি দেশের ৬টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করেছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা  মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন। তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নেবেন বলেও জানান নতুন প্রশাসকরা। 

তারা জানান, রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে তাদের।

আজ মঙ্গলবার দুপুর ২টায় সিটি করপোরেশনের ছয় নতুন প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত