দৃষ্টি প্রতিদিন

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের বৃন্দাবনপাড়া কুরআনীয়া মাদ্রাসায় সহ-সভাপতি মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় এলাকার অসহায় ও এতিম শিশুদের জন্য চাল, ডাল, ছোলা, তেল, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

মানবিক এ আয়োজনে হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ন-সম্পাদক আশিকুর রহমান সম্রাট, শাহ্ ইমতিয়াজ ইমন, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ন-আহ্বায়ক আল আমিন সনি, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, ইমতিয়াজ সরকান, রিফাত হাসান রুকু, সিজান সরকার, মেহেদি হাসান জিম, মোনতাছির সরকার মুহি ও ছাত্রনেতা বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে উপস্থিত এলাকাবাসী বগুড়া জেলা ছাত্রদলের এ মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান। তারা বলেন, রমজানের পবিত্রতায় এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের বৃন্দাবনপাড়া কুরআনীয়া মাদ্রাসায় সহ-সভাপতি মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় এলাকার অসহায় ও এতিম শিশুদের জন্য চাল, ডাল, ছোলা, তেল, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

মানবিক এ আয়োজনে হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ন-সম্পাদক আশিকুর রহমান সম্রাট, শাহ্ ইমতিয়াজ ইমন, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ন-আহ্বায়ক আল আমিন সনি, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, ইমতিয়াজ সরকান, রিফাত হাসান রুকু, সিজান সরকার, মেহেদি হাসান জিম, মোনতাছির সরকার মুহি ও ছাত্রনেতা বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে উপস্থিত এলাকাবাসী বগুড়া জেলা ছাত্রদলের এ মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান। তারা বলেন, রমজানের পবিত্রতায় এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত