দৃষ্টি প্রতিদিন
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী লাকী, পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি

মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছে জান্নাতুল ফেরদৌস লাকীর নাম।

তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। পাশাপাশি সিরাজদিখান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদিকার দায়িত্বেও ছিলেন তিনি। মুন্সিগঞ্জ এক সিরাজদিখান শ্রীনগর আসনের রাজনীতিতে তিনি পরিচিত ও সক্রিয় মুখ।

রাজনৈতিক পরিবারে তার বেড়ে ওঠা। তার পিতা হাজী মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা কেয়াইন ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তার স্বামী, মরহুম সম্রাট ইকবাল হোসেন ভূইয়া, ছাত্র ও যুব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার স্বামী ১৯৮৮ সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরে সভাপতি ছিলেন তিনি। পর্যায়ক্রমে তিনি দায়িত্ব পালন করেন সিরাজদিখান উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে। শ্রীনগর সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি এবং পরে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন। রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে ৫১টি মামলা হয়। একাধিকবার কারাবরণ করতে হয়। দায়িত্ব পালনরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

স্বামীর মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়, সেই সময় আরও সক্রিয়ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত হন জান্নাতুল ফেরদৌস লাকী।

শুরু থেকেই বিএনপির রাজনীতিতে তার সম্পৃক্ততা ছিল। বর্তমানে তিনি সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয়। নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে। ২০২৩ সালের ২৮ অক্টোবর হাসিনা বিরোধী আন্দোলনেও ভূমিকা রাখেন তিনি। সে সময় ঢাকায় অবস্থান করে বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। অগ্নিকণ্যা হিসেবে পরিচিত জান্নাতুল ফেরদৌস লাকী জানিয়েছেন, সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হলে নারী ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবেন। অবহেলিত ও পিছিয়ে থাকা নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন তিনি। নারীদের পাশে থাকার অঙ্গীকারও করেছেন।

সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান তিনি। বিশেষ করে নারীদের স্বাবলম্বী করে তোলার বিষয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। মুন্সিগঞ্জ এক আসন, সিরাজদিখান শ্রীনগর উপজেলার অনেক নারী তাকে সংরক্ষিত আসনের সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তাদের মতে, মাঠপর্যায়ে সক্রিয় এবং সংগঠনের সঙ্গে যুক্ত একজন নারী নেতৃত্বই এ অঞ্চলের নারীদের কার্যকরভাবে প্রতিনিধিত্ব করতে পারবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী লাকী, পিছিয়ে থাকা নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত