দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরার তালায় সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা

সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেসক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

হর হাসান সাগরের অভিযোগ, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগে হাজরাকাটি বাজারে তাঁদের মুখোমুখি দেখা হলে কথা–কাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার তালা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু ইসলামের বিরুদ্ধে এর আগেও জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সাতক্ষীরার তালায় সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগার-এর তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেসক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

হর হাসান সাগরের অভিযোগ, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগে হাজরাকাটি বাজারে তাঁদের মুখোমুখি দেখা হলে কথা–কাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

সাতক্ষীরার তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরার তালা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু ইসলামের বিরুদ্ধে এর আগেও জমি দখলসংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কয়েকটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত