দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

এতিমদের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা - হাবিবুর রশিদ সন্ধান

এতিমদের সাথে হাবিবুর রহমান সন্ধান।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেছেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই এ মাসের প্রকৃত তাৎপর্য।”

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শহরের শাকপালা তালিমুন্নেছা বালিকা মাদ্রাসায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন, “আমরা আনুষ্ঠানিক ইফতার মাহফিলের পরিবর্তে সিদ্ধান্ত নিয়েছি - এই অর্থ দিয়ে এতিম শিশুদের পুরো রমজান মাসের ইফতারের ব্যবস্থা নিশ্চিত করব। তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় এতিমখানা কর্তৃপক্ষ বগুড়া জেলা ছাত্রদলের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্য সংগঠনগুলোকেও মানবিক কাজে উৎসাহিত করবে। 

বগুড়া জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে তালহার সার্বিক ব্যবস্থাপনায় মানবিক এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন, আহসান হাবিব, ফয়সাল আহমেদ, অলিউর রহমান অলি, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মিরাজ হোসেন নূর, ইমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার, জিতু সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন, দপ্তর সম্পাদক সোহান ইসলাম, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সহ সভাপতি শাহাদাৎ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সৈকত হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সিজান সরকার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ম-আহবায়ক রিয়াজ আহমেদ, সানভীর সিয়াম, আল আমিন সনি, নাফিউল সীন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম-আহবায়ক জাকিরুল ইসলাম, রাজু আহমেদ, ২০নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক তুরাগ, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রসুল, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিরাজসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

এতিমদের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা - হাবিবুর রশিদ সন্ধান

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত