দৃষ্টি প্রতিদিন
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ষণ মামলায় অভিযোগ গঠন।

পাবনা চাটমোহরের অতিরিক্ত কৃষি অফিসার মামুনুর রশীদ সাময়িক বরখাস্ত

অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের (ছবি)

পাবনার চাটমোহর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্ষণ মামলায় আদালত কর্তৃক অভিযোগ গঠিত হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী কৃষি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামুনুর রশীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর অধীনে একটি মামলা (নং ৮১/২০২৫) দায়ের করা হয়েছিল। 

উক্ত মামলায় গত ১০ জুলাই ২০২৫ তারিখে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দীর্ঘ এক মাস কারাভোগের পর, গত ১১ আগস্ট ২০২৫ তারিখে বিজ্ঞ আদালত মামুনুর রশীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

আদালতে ফৌজদারি অপরাধে অভিযোগ গঠিত হওয়ায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে আমাদের অফিস থেকে বরখাস্ত করা হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি বরখাস্ত অবস্থায় আছেন। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন, তবে দাপ্তরিক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বিষয় : বগুড়া থাক ব্যবসায়ীর, লাশ উদ্ধার, ভাষণ মামলায় অতিরিক্ত কিছু কর্মকর্তা বরখাস্ত, ধর্ষণ মামলায় কৃষি কর্মকর্তা বরখাস্ত, পাবনা চাটমোহর, পাবনা চাটমোহর কর্তাকতা, বরখাস্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

পাবনা চাটমোহরের অতিরিক্ত কৃষি অফিসার মামুনুর রশীদ সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাবনার চাটমোহর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধর্ষণ মামলায় আদালত কর্তৃক অভিযোগ গঠিত হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী কৃষি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামুনুর রশীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর অধীনে একটি মামলা (নং ৮১/২০২৫) দায়ের করা হয়েছিল। 

উক্ত মামলায় গত ১০ জুলাই ২০২৫ তারিখে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দীর্ঘ এক মাস কারাভোগের পর, গত ১১ আগস্ট ২০২৫ তারিখে বিজ্ঞ আদালত মামুনুর রশীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন।

আদালতে ফৌজদারি অপরাধে অভিযোগ গঠিত হওয়ায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হয়। গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে আমাদের অফিস থেকে বরখাস্ত করা হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি বরখাস্ত অবস্থায় আছেন। বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন, তবে দাপ্তরিক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত