দৃষ্টি প্রতিদিন

শাজাহাপুরে সংবাদ বুলেটিনের ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

রমজানের স্নিগ্ধ আমেজে মুখর হয়ে উঠেছে বগুড়ার শাজাহানপুর উপজেলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সংবাদ বুলেটিন আয়োজিত “কুরআনের ছায়াতলে” শীর্ষক ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় SEO Expert Bangladesh Ltd.-এর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত ধর্মীয় মিলনমেলায়। পবিত্র কুরআনের তিলাওয়াতের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান সংবাদ বুলেটিনের প্রকাশক ও চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম রিপন এবং সম্পাদক নজরুল ইসলাম মিলন। আয়োজকদের আন্তরিক অভ্যর্থনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

অনুষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল হান্নান বিন খায়েরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের সিইও আব্দুর রাজ্জাক, হেড অব এস.আর মোশারফ হোসেন; সংবাদ বুলেটিনের এডমিন চিফ তৌফিক এলাহী, মাল্টিমিডিয়া চিফ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বিচারকের দায়িত্ব পালন করেন দুবলাগাড়ী বাবে মদিনা নূরানী মাদ্রাসার পরিচালক মোঃ রেজওয়ান হোসাইন খাঁন এবং বগুড়া লতিফপুর আল হাসনা বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা খাদেমুল ইসলাম।

বাছাই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজ নিজ কণ্ঠে কুরআনের আয়াত তিলাওয়াত করে বিচারকদের মন জয় করার চেষ্টা করেন। উচ্চারণ, তাজবিদ, সুর ও উপস্থাপনার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হয়।

উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন শুধু প্রতিযোগিতা নয়—বরং নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার এক মহৎ উদ্যোগ। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা ইতোমধ্যেই শাজাহানপুরে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজকরা জানান, বাছাই পর্ব শেষে ১৮ জন নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব, যেখানে সেরাদের সেরা নির্বাচিত করা হবে। রমজানের পবিত্রতায় এমন আয়োজন এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শাজাহাপুরে সংবাদ বুলেটিনের ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত