গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা ‘ইসমাইল মোড়’ এলাকায় রবিবার সন্ধ্যায় শ্রীপুর থানার পুলিশ ও টাঙ্গাইল সদর থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে যান। আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দুই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশের অতিরিক্ত টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ব্যাপক তল্লাশি ও অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযানে গেলে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়।
এবং ধস্তাধস্তির একপর্যায়ে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই দুই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।এবং একই সময় অভিযানে গ্রেফতার হয়।
এসময় এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় নতুন মামলার প্রস্থতি চলছে।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন