পবিত্র রমজানের বরকতময় পরিবেশে বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া হাট ব্যবসায়ীদের উদ্যোগে ১২তম রমজানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) বিকেলে কামারপাড়া হাট প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়, যা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন,
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর কাদের মন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি মোজাফফর চেয়ারম্যান, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রশীদ হাবিব, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সোহেল আরমান রাজু, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে ব্যবসায়ী আমিনুর, আব্দুস সালাম, লিটন, মোকশেদ, গফুর, সৈকত, ফারুক, আজিজুল, শহিদুল, জাহিদুল, শহিদুল সরকার, সোহাগ, মস্তফাসহ অসংখ্য ব্যবসায়ী ও মুসল্লিগণ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন, যা ভ্রাতৃত্ব ও ঐক্যের এক অনন্য চিত্র তুলে ধরে।
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনও ব্যাপক সাড়া ফেলেছে। তাদের মতে, এ ধরনের ধর্মীয় ও সামাজিক উদ্যোগ ব্যবসায়ী সমাজের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের ১২তম রমজানের এই আয়োজন কামারপাড়ায় সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন