বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ আতিকুল ইসলাম। তাঁর মানবিক আচরণ এবং ন্যায়পরায়ণতা ধুনটবাসীর মাঝে নতুন আশার আলো সঞ্চার করেছে, যার ফলে সাধারণ মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ধুনট থানা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ওসি আতিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি বলেন:“
ধুনট থানাকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ। মাদক কেবল একটি মরণঘাতী নেশা নয়, এটি চুরি, ছিনতাই ও খুনের মতো জঘন্য অপরাধের মূল উৎস। ইনশাআল্লাহ, এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে আমি এই মৃত্যুমুখী ফাঁদ থেকে ধুনটকে রক্ষা করব।
থানায় আগত ভুক্তভোগীদের জন্য ওসির কক্ষের দরজা সবসময় খোলা। তিনি অভিযোগকারীদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে আইনি সমাধান ও পরামর্শ প্রদান করেন। কোনো ধরনের তদবির বা অনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করায় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানে মাদক কারবারিরা গ্রেপ্তার হচ্ছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শুধু অপরাধ দমন নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
সততা, সাহস ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এই কর্মকর্তার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। ধুনটবাসী মনে করেন, আতিকুল ইসলামের মতো আপসহীন ও ন্যায়পরায়ণ কর্মকর্তার নেতৃত্বে ধুনট থানার সেবার মান ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এবং সমাজ থেকে অপরাধের কালো ছায়া দূর হবে।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন