বগুড়ার বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুবলাগাড়ী ডিগ্রী কলেজ-এর উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রাশেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে রমজানের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করে। তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গভর্নিং বডির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোজাফ্ফর রহমান, ইট ব্যবসায়ী আহসান হাবীব রবিন জরখিছ, আব্দুল রাজ্জাক বুলে, নুরুল হুদা নাইচ, আকরাম হোসেন, অভিভাবক সদস্য বেলাল হোসেন, সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মসিয়ূর রহমান, সাবিনা ইয়াসমিন, সহকারী অধ্যাপক শাফিকুল ইসলাম আজাদ ও রফিকুল ইসলামসহ উপজপলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগণ।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
ইফতার মাহফিলে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সামগ্রিকভাবে আয়োজনটি ছিল সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক আবহে ভরপুর—যা উপস্থিত সবার মাঝে প্রশংসিত হয়।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন