প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৩ মার্চ) আদমদীঘি উপজেলার এমদাদুল উলুম ক্বওমী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় তিনি বলেন, রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হাবিবুর রশিদ সন্ধান।
জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহমেদ কাউসার দ্বীপ এর সার্বিক সহযোগিতায় ছাত্রদলের এ মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম রকি, আদমদীঘি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাশার মারুফ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ছনি, সিনিয়র সহ-সভাপতি শিমুল সরদার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদ, সহ সাংগঠনিক সম্পাদক আকাশ, সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহাবুব আলম, রহিম উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সেজান।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বজলুর তৌহিদ সাব্বির, শেরপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এসএম ফারহান লাবিব ও আদমদিঘী উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আউয়াল মুন্না, জেমস আহমেদ বাপ্পি, বিপ্লব আহমেদ, ফিরোজ রহমান, আবু দারদা রিফাত, শাফিউল, সৌরভ রাজ, আতিকুল, কাউসার ও মুগ্ধসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শেষে উপস্থিত এলাকাবাসী বগুড়া জেলা ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান। তারা বলেন, রমজানের পবিত্রতায় এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন