পবিত্র মাহে রমজান উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ আলম সমুদ্র পথচারী ও রিকশাচালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (৯ মার্চ) বিকেলে ক্যাম্পাসের বিসিক এলাকায় পথচারী, রিকশাচালকসহ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজী ও সহ-সভাপতি হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সুজন, গনেশ ও নিপুনসহ আরও অনেকে।
ইফতার বিতরণকালে মাহফুজ আলম সমুদ্র বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাস আমাদেরকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দেয়। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আজ আমরা পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে সামান্য ইফতার সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমাদের প্রাণের চেয়েও প্রিয় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আমরা সকলের কাছে দোয়া চাই। একই সঙ্গে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেন সুস্থ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন, সে জন্যও তিনি উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে এবং সমাজের অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান ছাত্রদল নেতা সমুদ্র।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন