দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

শেরপুরে ৩,৮৮০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ বীজ ও সার পেয়ে মুখে হাসি

বগুড়ার শেরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলায় পাট, তিল ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিশেষ কর্মসূচির আয়োজন করে।

চলতি মৌসুমে মোট ৩,৮৮০ জন কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে।

৩,৭০০ জন কৃষককে উচ্চফলনশীল আউশ ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। ৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন তিল চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে।১৩০ জন কৃষককে উন্নত মানের পাটের বীজ ও সার প্রদান করা হয়েছে। ৪ জন বিশেষায়িত কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য ‘এয়ার ফ্লো মেশিন’ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বলেন, "বর্তমান সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে আমাদের কৃষিকে টেকসই করতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু। বক্তারা আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও উচ্চফলনশীল জাতের আবাদ বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব জানে আলম খোকা, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক পৌর মেয়র।

শহিদুল ইসলাম বাবলু, সভাপতি, উপজেলা বিএনপি, রফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, এস এম মইনুদ্দিন, অফিসার ইনচার্জ, শেরপুর থানা, আবু সাইদ, আহ্বায়ক, উপজেলা কৃষক দল, নুরুল ইসলাম নূর, যুগ্ম আহ্বায়ক, উপজেলা কৃষক দল,আবু রায়হান,জেলা যুবদল নেতা।

দীর্ঘদিন পর সঠিক সময়ে মানসম্মত বীজ ও সার হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন পাওয়ায় পচন রোধ এবং ন্যায্যমূল্য প্রাপ্তির আশা ব্যক্ত করেছেন উপকারভোগীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

রোববার, ১২ এপ্রিল ২০২৬

শেরপুরে ৩,৮৮০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ বীজ ও সার পেয়ে মুখে হাসি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত