শাজাহানপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রাজারামপুর
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ এপ্রিল ২০২৬) উপজেলার মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রভাষ চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, ইউনিয়ন বিএনপির ০২ নম্বর ওয়ার্ড সভাপতি খবির উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ এবং ছাত্রদল নেতা রিয়াদ মাহমুদসহ প্রমূখ এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।দিনের খেলায় নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ পয়েন্টে নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।টুর্নামেন্টটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়রা জানান, এমন আয়োজন শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।