বগুড়ার শেরপুরে নতুন ইউএনও মনজুরুল আলমের যোগদান

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে মনজুরুল আলম যোগদান করেছেন।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। পরে বিদায়ী ইউএনও মো. আশিক খানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি ৩৫ তম বিসিএস কর্মকর্তা মনজুরুল আলম ২০২৩ সালের ১ অক্টোবর মাসে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছিলেন ।।