চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় আন্ততর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাচোল পৌরসভার সভাপতি আজিজুল হক। নাচোল জেলা পরিষদ ডাক বাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালি নাচোল বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ইসমাইল হোসেন। তিনি শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ রায়হান আলী। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাচোল পৌরশাখার সাধারণ সম্পাদক মাহিদুর রহমান।
র্যালিটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সমাবেশে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন