জুলাই গণঅভ্যুত্থানে কারানির্যাতিত রাজবন্দিদের অধিকার আদায় এবং দেশ গড়ার লক্ষ্য নিয়ে ‘জুলাই রাজবন্দি এলায়েন্স’-এর বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৯ এপ্রিল (বুধবার) জুলাই রাজবন্দি এলায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক মাহিন পাটোয়ারী, সদস্য সচিব মোরসেদ আলম, সাংগঠনিক সম্পাদক কাদের মাজাহার ও মুখ্য সংগঠক অর্ণব হোসাইনের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং জেলার সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহাদীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক রাসেল জিলালদার, মুখপাত্র হাবিবুল বাসার এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাগিবুল ইসলাম। এছাড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনকে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের প্রতিনিধিদের সমন্বয়ে এই ঐক্যবদ্ধ কমিটি গঠন করা হয়েছে। এর আগে, গত ২০ ডিসেম্বর সর্বদলীয় ফ্যাসিবাদবিরোধী ঐকমত্যের ভিত্তিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।
সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, জুলাই আন্দোলনে যারা কারানির্যাতন ও জুলুমের শিকার হয়েছেন তাঁদের অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশে জনকল্যাণে কাজ করাই এই এলায়েন্সের প্রধান লক্ষ্য।
বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজবন্দিদের ঐক্য সুসংহত হবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাঁরা সক্রিয় ভূমিকা পালন করবেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন