দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় বালুভর্তি ট্রাকে মিলল ৮০ কেজি গাঁজা চালক গ্রেফতার

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে বগুড়া-রংপুর মহাসড়কের সদর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন টিএমএসএস “ছ” মিল এন্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ২৩:৫৫ ঘটিকার সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাককে (ঢাকা মেঃ ট-১৬-৯২৭৬) থামানোর সংকেত দেয় পুলিশ।

ট্রাকটি থামানোর পর চালক মোঃ রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটিতে তল্লাশি চালানো হলে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি এবং ৩০ কেজি—অর্থাৎ সর্বমোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের পরিচয় মোঃ রবিউল ইসলাম (২৫) পিতা: মোঃ মামুন আকন্দ ঠিকানা: গ্রাম- কৃষ্ণপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর।

অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই বড় চালানটি কোথায় যাচ্ছিল এবং এর সাথে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে জেলা গোয়েন্দা শাখা। ডিবি পুলিশের এমন তৎপরতায় স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে বগুড়া জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় বালুভর্তি ট্রাকে মিলল ৮০ কেজি গাঁজা চালক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে বালুভর্তি ট্রাক থেকে ৮০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে বগুড়া-রংপুর মহাসড়কের সদর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন টিএমএসএস “ছ” মিল এন্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ২৩:৫৫ ঘটিকার সময় রংপুর থেকে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাককে (ঢাকা মেঃ ট-১৬-৯২৭৬) থামানোর সংকেত দেয় পুলিশ।

ট্রাকটি থামানোর পর চালক মোঃ রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকটিতে তল্লাশি চালানো হলে বালুর নিচে সুকৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে যথাক্রমে ২৫ কেজি, ২৫ কেজি এবং ৩০ কেজি—অর্থাৎ সর্বমোট ৮০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের পরিচয় মোঃ রবিউল ইসলাম (২৫) পিতা: মোঃ মামুন আকন্দ ঠিকানা: গ্রাম- কৃষ্ণপুর, থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর।

অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকের এই বড় চালানটি কোথায় যাচ্ছিল এবং এর সাথে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে জেলা গোয়েন্দা শাখা। ডিবি পুলিশের এমন তৎপরতায় স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে বগুড়া জেলা পুলিশ।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত