দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিএনপির প্রাণকেন্দ্র বগুড়া। শুক্রবার (২৪ এপ্রিল) বগুড়া শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণবের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং তাদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

মিছিল চলাকালীন ছাত্রদলের নেতাকর্মীরা - "তারেক ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার মানবো না", "গুপ্তদের ঠিকানা এই বাংলায় হবে না" সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতা সামস্ ইসলাম সাগর বলেন, " প্রিয় নেতা তারেক রহমান আমাদের প্রাণ ও আধুনিক বাংলাদেশের কাণ্ডারি। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল ও ভাড়াটে 'গুপ্ত বট বাহিনী' সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্লজ্জ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তারেক রহমানের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপপ্রচার বাংলার ছাত্রসমাজ বরদাশত করবে না।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা পর্দার আড়ালে থেকে অপপ্রচার চালাচ্ছে, তাদের এই বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। ছাত্রদল এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে সবসময় প্রস্তুত রয়েছে।"

শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব বলেন, "কোটি মানুষের ভালোবাসায় সিক্ত জনতার প্রিয় নেতার নেতৃত্বে দেশ যখন সুসংহত, ঠিক তখনই একদল স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু ছাত্রদল বেঁচে থাকতে তাদের সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।"

বিক্ষোভ মিছিলে বগুড়া জেলা ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত