দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বগুড়ায় ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

বগুড়া জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় এর ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়া জেলা ছাত্রদল। বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের ‘মুক্তির ফুলবাড়ী’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মুক্তির ফুলবাড়ী চত্বরে সমবেত হতে থাকেন। পরে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এ সময় বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি (বীর উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে এ দেশের মানুষ দেশমাতৃকাকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্ন পূরণে এবং গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সর্বদা রাজপথে সোচ্চার থাকবে।”

তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির যেকোনো সংকটে শহীদ জিয়ার সৈনিকেরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বগুড়ায় ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বগুড়া জেলা ছাত্রদল। বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের ‘মুক্তির ফুলবাড়ী’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।

দিবসটি পালন উপলক্ষে সকাল থেকেই জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মুক্তির ফুলবাড়ী চত্বরে সমবেত হতে থাকেন। পরে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের নেতৃত্বে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এ সময় বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, “মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি (বীর উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে এ দেশের মানুষ দেশমাতৃকাকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের অহংকার। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্ন পূরণে এবং গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সর্বদা রাজপথে সোচ্চার থাকবে।”

তারা আরও বলেন, স্বাধীনতার প্রকৃত স্বাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ও জাতির যেকোনো সংকটে শহীদ জিয়ার সৈনিকেরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাবে বলে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত