পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে বগুড়ায় নেতাকর্মীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ মানে শুধু আনন্দ নয়, বরং সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে এর প্রকৃত তাৎপর্য। দল-মত নির্বিশেষে অসহায় ও কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন