দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে খাস জমি থেকে মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দারদেশমা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফারুক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, সরকারি জমি রক্ষা এবং অবৈধ দখল বা মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে খাস জমি থেকে মাটি কাটায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার কুন্দারদেশমা এলাকায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে ফারুক হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফারুক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, সরকারি জমি রক্ষা এবং অবৈধ দখল বা মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত