শাজাহানপুরে ওলামা দলের উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র এর দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল–জাহিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল চারটায় চোপিনগর নিছারুন্নেছা ইয়াতীম খানায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মন্জুরুল কাদের (মন্টু)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকীম বুদ্ধি
ইউনিয়ন বিএনপির ধর্মীয় সম্পাদক ইলিয়াসুর রহমান যুবদলের ইউনিয়ন আহ্বায়ক পলাশ আহম্মেদ উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক রাব্বি হোসেন ইউনিয়ন তাতী দলের সভাপতি আব্দুর রহমান উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক আবিদুর রহমান মাস্টার ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক ক্বারী আব্দুল মান্নান
সদস্য সচিব হাফেজ মানিকুর রহমান

মৎস্যজীবী দল নেতা আতিকুর রহমান
২ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম বকুল

উপজেলা মহিলা দলের সদস্য সচিব সুমি বেগম
সহ আরও অনেকে।

দোয়া মাহফিলে হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল–জাহিদ আবেগাপ্লুত হয়ে বেগম জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে মন্জুরুল কাদের (মন্টু) বেগম জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করেন এবং মুহূর্তটি আবেগঘন হয়ে ওঠে।

মাহফিল শেষে ইয়াতীম শিশুদের মাঝে খাবার বিতরণ ও পবিত্র কুরআন প্রদান করা হয়।