শেরপুররে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসী গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

গত ২৯ জুন রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাড়িদহ বাসস্ট্যান্ড সংলগ্ন বাবলু ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর উপজেলার বনমরিচা (মধ্যপাড়া) গ্রামের মো. শামসুল ইসলাম (৪২) ও শাজাহানপুর উপজেলার সাজাপুর (পূর্বপাড়া) গ্রামের মো. আরিফুল ইসলাম (৩৬)।

শেরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার এস আই সাঈফ, এ এস আই মাসুদ -১ এ এস আই মাসুদ -২ ও সঙ্গীয় ফোর্স সহ
ঐ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন ইসলাম।