দৃষ্টি প্রতিদিন

সিরাজদিখানে সন্ত্রাসী বাইট্টা রতন ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ!

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক সম্রাট ও নারী নির্যাতক জাহিদ হাসান রতন ওরফে (বাইট্টা রতন) ও তার ভাতিজা মুরসালিন ওরফে অরূপসহ তাদের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি শান্ত মার্কেট এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্রজেরহাটি গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।এ সময় কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হাসান রতন ওরফে বাইট্টা রতন ও তার সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে দল-মত নির্বিশেষে প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলে একাত্মতা ঘোষণা করেন।বক্তারা বলেন, সন্ত্রাসী রতন, তার ভাতিজা অরূপসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভূমি দখল, মাদক ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সকলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়া হবে। এজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সিরাজদিখানে সন্ত্রাসী বাইট্টা রতন ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সমাবেশ!