দৃষ্টি প্রতিদিন

বিশ্ব

মধুপুরে ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

টাঙ্গাইলের মধুপুরে সোমবার (২ মার্চ) বিকালে  বাস স্ট্যান্ড এলাকায় আনারস চত্বরে মধুপুর উপজেলা তৌহিদী জনতার ব্যানারে ইরানে আমেরিকা ও ইসরায়েল এর আগ্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা ইসরায়েল ও আমেরিকার সাম্রাজ্যবাদী ও ধ্বংসাত্মক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা ওই সব আগ্রাসী দেশের সকল পণ্য বর্জনের আহবান জানান। এ সময় উপস্থিত জনতার মধ্য থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র মধুপুর উপজেলা শাখার  আহবায়ক সবুজ মিয়া,  আয়োজকদের মধ্যে মো. রাকিব হোসেন, ফায়সাল আহমদ, আব্দুল্লাহ, আব্দুর রাহমান, মাইমুন আহমাদ প্রমূখ। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলায় ইরানের প্রেসিডেন্ট নিহত আয়াতুল্লাহ আলী খামেনী সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

মধুপুরে ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন