বগুড়া থিয়েটারের আয়োজনে নানা কর্মসূচীতে পালিত হলো নাট্যাচার্য ড.সেলিম আল দীনের ৭৬ জয়ন্তী

রবীন্দ্র উত্তর বাংলা নাটকের পুরোধা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা, বাংলা নাটকের বাঁক বদলের কারিগর নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬ জয়ন্তী পালিত হয় গতকাল ১৮ আগস্ট, সোমবার বগুড়া থিয়েটার কার্য্যালয়ে।
মুক্তিযোদ্ধা জিয়া অঞ্চলের অন্যতম সংগঠন বগুড়া থিয়েটারের আয়োজনে ও কলেজ থিয়েটার, ভোর হলো, লিটল থিয়েটার, হিন্দোল একাডেমীর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিস্তৃত আয়োজন এর মাঝে ছিল বিকেলে সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এরপর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মূল আয়োজন। আলোচনা সভায় নাট্যাচার্য ডঃ সেলিম আল দীনের নাটক এবং নাট্যতত্ত্ব নিয়ে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক মহসিন আলী রাজু, সদস্য সচিব দ্বীন মোহাম্মদ দীনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, যুগ্ম আহ্বায়ক কবির রহমান, যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা জিয়ন, নাট্যজন নজরুল ইসলাম, জাকিউল ইসলাম সবুজ, শহীদুর রহমান, সানাউর রহমান,রবিউল করিম, সোবহানি বাপ্পী, নাহিদা সুলতানা, চন্দন কুমার প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের আহ্বায়ক এড. পলাশ খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কনক কুমার পাল অলক।


অ্যাডভোকেট পলাশ খন্দকার বলেন, নাট্যাচার্য ড. সেলিম আল দীনের নাটক আমাদের আলোকিত করে, আশা দেখায়। তার রচিত নাটক আমাদের বাংলা নাট্য ইতিহাসকে সমৃদ্ধ করেছে। প্রধান অতিথি মহসিন আলী রাজু বলেন, ডঃ সেলিম আল দীন বাংলা নাটকে বাঁকবদল করে দিয়েছেন। তার নাটক শুধু বাংলা ভাষাভাষী মানুষ নয়, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠিত হয় এবং গবেষণা হয়। এই আয়োজনের সকল পরিবেশনা দেখে আমি ঋদ্ধ হলাম।
নাট্যাচার্যের নাটকের গান পরিবেশন করেন কলেজ থিয়েটারের নাট্যকর্মীবৃন্দ। ভোর হলো শিক্ষার্থী নওশিন, নিপুন, শ্রদ্ধা, সিনজা, দুয়া, অনুশ্রী, মুনতাহা, সুরা, স্বনাম ও আভা বৃন্দআবৃত্তি প্রণমী সেলিম আল দীন পরিবেশন করে। সেলিম আল দীন পাঠশালার সদস্য মুক্তি, মণিষা, গাজী আশা, তানজিনা আখ্তারী স্বর্ণবোয়াল নাটকের অংশবিশেষ পাঠাভিনয় করেন। অলক পাল ও গাজী আশা কিত্তনখোলা নাটকের অংশবিশেষ পরিবেশন করে। সবশেষে কলেজ থিয়েটার নতুন প্রযোজনা পালানাটক কাজলরেখার একটি উল্লেখযোগ্য অংশ পরিবেশন করে। পালা নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন শহীদুর রহমান। কাজলরেখা পালায় অভিনয় করেন প্রিয়াস, নূর, রকি, সিজান, স্বরণ, গালিব, হাসান, মণিষা, মিনহাজ, বায়েজিদ নিবিড় প্রমুখ।