দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

শাজাহানপুরে ইফতারের আগে কলেজ ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ায় বাসা থেকে ইফতারের আগে কলেজ ছাত্রী শান্তনা আক্তার (১৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ইফতারে আগে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার মোঃ শফিকুল ইসলামের কন্যা মোছাঃ শান্তনা আক্তার শাজাহানপুর উপজেলা কামারপাড়া পূর্বপাড়া গ্রামের স্থানীয় ওয়াইএমসিএ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইফতারের আগ মুহূর্তে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজী শুরু করে। তার শয়নঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে, ডাকাডাকি করেও সাড়া না পেয়ে, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে সান্তনা আক্তার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত আবস্থাতে  দেখা যায়। 

পরে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক কলহের জেরে, শান্তনা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে, মরদেহটি ময়না তদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটা আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

শাজাহানপুরে ইফতারের আগে কলেজ ছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ায় বাসা থেকে ইফতারের আগে কলেজ ছাত্রী শান্তনা আক্তার (১৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ইফতারে আগে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার মোঃ শফিকুল ইসলামের কন্যা মোছাঃ শান্তনা আক্তার শাজাহানপুর উপজেলা কামারপাড়া পূর্বপাড়া গ্রামের স্থানীয় ওয়াইএমসিএ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইফতারের আগ মুহূর্তে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজী শুরু করে। তার শয়নঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে, ডাকাডাকি করেও সাড়া না পেয়ে, দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে সান্তনা আক্তার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত আবস্থাতে  দেখা যায়। 

পরে শাজাহানপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পারিবারিক কলহের জেরে, শান্তনা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে, মরদেহটি ময়না তদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এটা আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত