ঢাকাস্থ বগুড়া জার্নালিষ্ট ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তখবর এর বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম-কে সংবাদ সংগ্রহের কাজে বাধা দিয়ে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কর্মকর্তা যুগ্ম কমিশনার কামরুল ইসলাম এর রুমে আটকে রেখে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, মোবাইল ফোনে অ্যপয়েন্টমেন্ট নিয়ে গত০২ মার্চ ২০২৬ তারিখে একটি এসাইনমেন্ট এর তথ্য সংগ্রহের জন্য ৩৪২/১, সেগুনবাগিচাস্থ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কর্মকর্তা যুগ্ম কমিশনার কামরুল ইসলাম এর সাক্ষাৎকার নিতে গেলে দৈনিক মুক্তখবর এর বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম-কে রুমে তালাবদ্ধ করে সন্ত্রাসী বাহিনী দ্বারা লাঞ্ছিত করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক আমিনুল ইসলাম ঢাকা মহানগরের রমনা থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বরাবর আবেদন করেছেন।
তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাধ্যমে দুর্নীতিবাজ জেসি কামরুল ইলামের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। এই বিষয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আমিনুল ইসলাম বলেন-আমি দীর্ঘদিন ধরে ক্রাইম নিয়ে অনুসন্ধানমুলক সংবাদ প্রকাশ করে থাকি। বিগত ফ্যাশিষ্ট সরকারের আমলেও এমন ঘটনা ঘটে নাই। যা এখন ঘটেছে। আমি দুর্নিতিবাজ কামরুলের আইনগত অনুসন্ধান ও বিচার চাই।
এ ব্যাপারে যুগ্ম কমিশনার কামরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন