দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : সোমবার, ০৯ মার্চ ২০২৬

শাজাহানপুরে আলুবাহী গাড়ি আটকে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু চাষিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক কৃষক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী–বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী কৃষক মেহেদী হাবীব আব্বাসী (৪৮) জানান, গত ১৬ দিন ধরে খরনা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আলু চাষিরা আলু হিমাগারে নেওয়ার জন্য পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করা হচ্ছিল।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে আলু হিমাগারে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন ও শহীদসহ কয়েকজন তার আলুবাহী গাড়ির পথরোধ করেন। এ সময় তারা প্রতি বস্তা আলুর জন্য ২০ টাকা করে চাঁদা দাবি করেন।

তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চাঁদা না দিলে আলু হিমাগারে নিতে দেওয়া হবে না বলে হুমকি দেন। এমনকি তাকে তুলে নেওয়ার হুমকি দিয়ে প্রাণনাশের ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ সময় বীরগ্রাম বাসস্ট্যান্ডে উপস্থিত স্থানীয় লোকজন বিষয়টি দেখে প্রতিবাদ জানালে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী তাজনুর ইসলাম, জাহাঙ্গীর আলম ও আপেলসহ কয়েকজন জানান, কৃষকের কাছে চাঁদা না পেয়ে জোরপূর্বক তাকে অপহরণের চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি দেখে তারা প্রতিবাদ করলে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, “আমি কোথাও চাঁদাবাজি করতে যাইনি। আমি আমার এলাকায় অবস্থান করছিলাম। একদল স্বার্থান্বেষী মহল সুকৌশলে আমার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যার সঙ্গে আমি মোটেও জড়িত নই।”

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, স্থানীয় এক কৃষক চাঁদাবাজির অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হাটবাজার ইজারা কমিটির সভাপতি তাইফুর রহমান বলেন, “খাজনা আদায় করা যাবে শুধু যেখানে কেনাবেচা হবে। কোল্ড স্টোরে পরিবহনের সময় সড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে ইজারাদারদের বারবার অবহিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে আলুবাহী গাড়ি আটকে চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত