পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শাজাহানপুর উপজেলায় আড়িয়া ইউনিয়নের অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় আড়িয়া বাজার ইউনিয়ন পরিষদ উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম।
আয়োজিত অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হাসেম আলী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আশরাফুল
ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
ইউনিয়ন পরিষদ সূত্রে ৯ ওয়ার্ডের ইউনিয়নের ৮৯৬ জন কার্ডধারীর জন্য ১০ কেজি করে।
মোট ৮ দশমিক ৯৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় শাজাহানপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে অসচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন