"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব' তারুণ্যের বাংলাদেশ গড়ে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোল অফিসের বাস্তবায়নে দুর্যোগ মোকাবেলায় এক প্রস্তুতি মহড়া প্রদর্শিত হয়।
এসময় নাচোল দুর্যোগ অফিসের কর্মকর্তা দুলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, সহকারী জাহাঙ্গীর আলম বাদশাহ, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিন, দুর্যোগ ব্যবস্থাপনার কার্য সহকারী শাহিন আলম, নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন, নেজামপুর ইউপির ১,২,৩ ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেবিনা বেগম উপস্থিত ছিলেন।
দুর্যোগ মোকাবেলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তারা। দুর্যোগ সাধারণত দুই ধরনের হয়। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতিতের যেকোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন