বগুড়ার ধুনট উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে খাদিজা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ধুনট থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে এ ঘটনা ঘটে। আহত খাদিজা খাতুন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী খাদিজা খাতুন সংবাদকর্মীদের জানান, একই এলাকার মৃত মান্না মিয়ার ছেলে ফজলু মিয়া (৪০), তার স্ত্রী বিলকিস খাতুন (৩৫) ও মেয়ে সৃষ্টি খাতুন (১৮) জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের পরিবারের চলাচলের একমাত্র পায়ের রাস্তায় বেড়া ও গাছের কাঁটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তা অমান্য করে পুনরায় রাস্তায় বেড়া দেন।
তিনি আরও করেন, গত ৯ মার্চ বিকেলে অভিযুক্তরা তার বসতবাড়িতে এসে তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এতে তিনি নিষেধ করলে তারা তাকে কিল-ঘুষিসহ এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফজলু মিয়া হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে তার ডান গাল ফেটে রক্তাক্ত জখম হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন